সরকার পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত করেছেন। বৃহস্পতিবার (১৯ জনু) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এ আদেশ শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।
আসাদ আলম সিয়ামকে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রদূত করে পাঠিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। সিভিল সার্ভিসের ১৫তম ব্যাচে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সিয়াম এর আগে চিফ অব প্রটোকল ও ফিলিপাইনে রাষ্ট্রদূতসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্র সচিব হিসেবে তিনি মো. জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। জসীম উদ্দিনকে কানাডায় হাইকমিশনার করা হতে পারে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পররাষ্ট্র সচিবের অবিলম্বে কার্যভার গ্রহণের কথা রয়েছে।
