Logo
Logo
×

কূটনীতি

ইরানে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৬:১৪ পিএম

ইরানে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে

ইসরায়েলের অব্যাহত হামলার কারণে নিরাপত্তাজনিত পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কায় ইরানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সরকার অনুরোধ জানিয়েছে। আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ইরানে বাংলাদেশিরা ভয়ংকর অবস্থার মধ্যে আছেন। তাঁদের মধ্যে অনেকে নিজ দায়িত্বে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে গেছেন। অন্য সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে।

কূটনীতিকেরা জানান, নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে নিরাপত্তা ঝুঁকির মধ্যেও তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখনো সক্রিয় আছে।

এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তার জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন