Logo
Logo
×

কূটনীতি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৮:১৪ পিএম

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এতে উদ্বেগ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এই উদ্বেগের কথা জানান।

ভারতের মুখপাত্র বলেন, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ উদ্বেগের বিষয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।’

জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশে শিগগির অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ওপর ভারত জোর দেয়।

গতকাল সোমবার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক আদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই দিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।

শেখ হাসিনা গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন