Logo
Logo
×

কূটনীতি

ডোনাল্ড ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:২১ এএম

ডোনাল্ড ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) করা পোস্ট তাকে অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় তারেক রহমান লেখেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।

তারেক রহমান আরও লেখেন, বাংলাদেশের জনগণও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজেদের একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার অপেক্ষায় রয়েছে। যা গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন