Logo
Logo
×

সারাদেশ

চোর ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

চোর ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

Icon

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম

চোর ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

চোর ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চোরকে ধরতে গিয়ে আরিফ মিয়া (২৭) নামের এক যুবক মোটরসাইকেল নিন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন। এসময় ইদ্রিস আলী (২৯) গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিনগত রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-নাকাইহাট ভায়া সড়কে এ ঘটনা ঘটে।

আরিফ মিয়া উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সোহাগী গ্রামের মৃত রুস্তম ফকিরের ছেলে এবং আহত ইদ্রিস আলী একই গ্রামের আব্দুস সাত্তার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে বাজারে এক চোর আটক হলে সেই চোর দৌঁড়ে পালিয়ে যায়। এ চোরকে ধরার জন্য আরিফ মিয়া মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ ও ইদ্রিস গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন