Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা আমজাদ আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং একই এলাকার মান্নানের ছেলে শরীফ উদ্দিন (৪১)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

যমুনা সেতু পূর্ব থানার এসআই ফজলুল হক খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে আছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন