Logo
Logo
×

সারাদেশ

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত

চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুইটি লঞ্চের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ২ টার দিকে হাইমচর ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

পরে হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়। সদরঘাট নৌ থানার ইনচার্য সোহাগ রানা বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজন মরদেহ পাওয়া গেছে। আরও কয়েকজন আহত হয়েছেন। এর আগে শুরুতে তিনি জানিয়েছিলেন, এই দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবু লাল বৈদ্য জানান,  এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ভোলার ঘোষেরহাট থেকে ঢাকা অভিমুখে আসছিল। বৃহস্পতিবার রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন