ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। হতাহতের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। তবে এখনো কারেও পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

