Logo
Logo
×

সারাদেশ

এবার চট্টগ্রামে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩০ এএম

এবার চট্টগ্রামে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত পৌনে ১২টায় উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। আহতরা বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গুলি করে একটি গাড়িতে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত চারজনের মধ্যে সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন থেকে পাঁচজন গুলিবিদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাউজান থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা গুলি করেছে শুনে ঘটনাস্থলে গেছেন ওসি স্যার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলির কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন