Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ পর্যটক নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ পর্যটক নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার (৫ নভেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার সেগুন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সবাই পর্যটক। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। তবে তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা মাইক্রোবাসটি ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প অতিক্রম করে ঝুঁকিপূর্ণ বাঁকে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি হয়। সংঘর্ষে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে এখন পর্যন্ত ৫ জন নিহতের তথ্য জানিয়েছে পুলিশ।

এদিকে এ দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি সড়ক থেকে সরানো পর সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন