Logo
Logo
×

সারাদেশ

জামায়াতে ইসলামীর কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ

Icon

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

জামায়াতে ইসলামীর কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ

ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাট বাজারের ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এ সার ও বীজ উদ্ধার করে কৃষি অফিসের কর্মকর্তারা। সদর উপজেলার অতিরিক্তি কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ জুনাইদ হাবীব বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে। সে সময় আমরা ওই কার্যালয়ে গিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ অভিযোগের বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো কথা বলতে রাজি হননি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন