Logo
Logo
×

সারাদেশ

পাওয়ার গ্রিডে ভয়াবহ বিস্ফোরণে বিপর্যস্ত সাতক্ষীরার বিদ্যুৎ ব্যবস্থা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

পাওয়ার গ্রিডে ভয়াবহ বিস্ফোরণে বিপর্যস্ত সাতক্ষীরার বিদ্যুৎ ব্যবস্থা

সাতক্ষীরায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার বিনাপোতা এলাকায় গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে, বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক নুরুল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত গরম বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বিস্ফোরণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মিল-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন