Logo
Logo
×

সারাদেশ

মৌলভীবাজারের সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৪৬ এএম

মৌলভীবাজারের সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

ফাইল ফটো

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার তরুণ প্রাণ হারিয়েছেন। আরও একজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, যিনি বৃহস্পতিবার সকালে বলেন—“ঘটনাটি বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে ঘটে। চারজনের মৃত্যুর খবর পেয়েছি।”

নিহতরা হলেন—রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সদস্য।

গুরুতর আহত রবি বুনার্জী (২০)-কে শ্রীমঙ্গল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রাতে যে চারজনকে হাসপাতালে আনা হয়েছিল, তাদের আগেই মৃত ঘোষণা করা হয়। তাদের স্বজনদের ভাষ্যমতে, দুর্ঘটনার সময় সবাই সেপটিক ট্যাংকের ভেতরে ছিলেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষাক্ত গ্যাসের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে বিস্তারিত জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন