Logo
Logo
×

সারাদেশ

কুষ্টিয়ায় ৩ সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেপ্তার

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৮:০৬ পিএম

কুষ্টিয়ায় ৩ সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারায় নিজ বাড়ি থেকে তিন সহযোগীসহ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (০৫ জুন) রাত থেকে সকাল পর্যন্ত সদরের দুর্বাচরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (০৬ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়-লিপটন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তারের পাশাপাশি ৬টি বিদেশি পিস্তল, একটি শ্যুটার গান, ম্যাগাজিনসহ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, একসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন লিপটন। তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক এজাহার আছে।

পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, চরমপন্থি নেতা জাহাঙ্গীর কবির লিপটনের বিরুদ্ধে প্রায় দুই ডজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করা ছাড়াও পার্শ্ববর্তী ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব মিলিয়ে প্রায় অর্ধ শতাধিক হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন