Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পিএম

গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে।

গোপালগঞ্জ আাবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, ভোর ৬টায় এ জেলায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করেন তারা।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শৈত্য প্রবাহ বলা হয় বলে তিনি জানান। এই আবহাওয়া কর্মকর্তার ধারণা, আগামী শনিবার থেকে গোপালগঞ্জে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন