Logo
Logo
×

সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩০ এএম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর

সাতক্ষীরায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সদর উপজেলার বিসিক এলাকায় আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে একটি ট্রাক তাদের চাপা দেয়।

সদর থানার ওসি মোমিনুল হক প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, মোটরসাইকেলটি সদর হাসপাতাল থেকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাটকেলঘাটার দিকে যাচ্ছিল। পথে বিপরীত থেকে আসা ট্রাকের ধাক্কায় তারা মারা যান।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন