Logo
Logo
×

সারাদেশ

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১১:৫৮ পিএম

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

সিলেটে এক ছাত্রলীগ নেতা ও তার সঙ্গে থাকা যুবককে রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর মেন্দিবাগে এই ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আহত দুজন হলেন- দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুজন নগরীর মেন্দিবাগে একটি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন