সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার (১১ আগস্ট) বেলা ৩টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, রবিবার বেলা ৩টা পর্যন্ত মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
