Logo
Logo
×

সারাদেশ

নৌকার ইঞ্জিনে বোরকা আটকে নারীর মৃত্যু

Icon

ইউএনবি

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৪:১৭ এএম

নৌকার ইঞ্জিনে বোরকা আটকে নারীর মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে নৌকার ইঞ্জিনে বোরকা আটকে গলাকেটে শামসুন্নাহার নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কুরিখলা গ্রামের পাশে এ ঘটনা ঘটে। শামসুন্নাহার উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের আরিফ উল্লাহর স্ত্রী।

জানা গেছে, গোয়াইনঘাট উপজেলায় বন্যায় সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার উপজেলার ইটাচকি গ্রাম থেকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে ইঞ্জিনের সঙ্গে তার বোরকা আটকে অল্প সময়ের মধ্যেই গলাকেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তারা তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন। এটা অপমৃত্যুর ঘটনা, বন্যাজনিত দুর্ঘটনা নয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন