Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০১:০০ এএম

নরসিংদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নিহত হয়েছেন। তার নাম সুমন মিয়া। 

বুধবার (২২ মে) বেলা ১২টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে এ ঘটনা ঘটে। সুমন উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজি নাসির উদ্দিনের ছেলে।  

পুলিশ ও নেতাকর্মীরা জানায়, আগামী ২৯মে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতলীতে গণসংযোগে যাওয়ার সময় তার গাড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। 

এ সময় হামলাকারীদের আঘাতে তিনি আহত হন। আহত অবস্থায় দৌড়ে তিনি স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে বিকেলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু নিহত সুমনের লাশ দেখতে হাসপাতালে যান। এ ঘটনায় রায়পুরায় উত্তেজনা বিরাজ করছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন