Logo
Logo
×

সারাদেশ

বাসে যবিপ্রবি ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৩:০৫ এএম

বাসে যবিপ্রবি ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

লোকাল বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বহিরাগত মাসুদ নামের এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঐ ছাত্রী। ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে আইনের আওতায় আনার আশ্বাসে বিক্ষোভ বন্ধ করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে পারেনি ওই শিক্ষার্থী। পরে সে ধর্মতলা থেকে ক্যাম্পাসগামী লোকাল বাসে ওঠে। ওই বাসে চূড়ামনকাঠি থেকে মাসুদ নামের এক যুবক ওঠে। বাসে সিট খালি না থাকায় তার পাশে দাঁড়ায় মাসুদ। এই সুযোগে ওই ছাত্রীর শরীরে স্পর্শ করতে থাকে মাসুদ। সে মাসুদকে সরে যেতে বললেও পুনরায় স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন। এসময় বাসে থাকা যাত্রীদের বিষয়টি অবহিত করলে তারাও কোনো সুরাহা করতে পারেননি।

একপর্যায়ে বাসটি ক্যাম্পাসের গেটে আসলে ভুক্তভোগীর সঙ্গে নেমে পড়েন মাসুদ। তবে বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হওয়ার আগেই ছেলেটি পালিয়ে যায়। পরে এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তাঁরা। আর বিচারের দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ভবনের সামনে  উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন। তিনি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ শেষ করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন