পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে আগুন লেগেছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান। তিনি বলেন, আগুন নেভাতে কাজ করছে বনবিভাগ ও গ্রামবাসী। তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।
বন কর্মকর্তা নুরুল করিম বলেন, বনকর্মীরা আজ দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখে । সঙ্গে সঙ্গে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।
তিনি আরো বলেন, বনের ওই এলাকায় কী ধরনের গাছপালা রয়েছে তাও এখন বলতে পারব না। বিস্তারিত জানাতে হলে সময় লাগবে।
