Logo
Logo
×

সারাদেশ

ডেঙ্গুতে আরও ৮ জন আক্রান্ত

Icon

ইউএনবি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম

ডেঙ্গুতে আরও ৮ জন আক্রান্ত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৫ জন রোগী।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। এদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ১১১ জন।এদের মধ্যে পুরুষ ১ হাজার ৩০২ জন ও নারী ৮০৯ জন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন