Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে বিজিবি মোতায়েন

Icon

জেলা সংবাদদাতা

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

ফরিদপুরে বিজিবি মোতায়েন

ফাইল ছবি

ফরিদপুরের মধুখালীর ডুমাইনে বারোয়ারী মন্দিরে অগ্মিকাণ্ডের ঘটনায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জেলাজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। অভিযুক্তদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই প্লাটুন বিজিবি মধুখালীতে এবং বাকি সদস্যরা ফরিদপুর শহরসহ জেলার বিভিন্ন জায়গায় টহল দেবে। 

এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) সকালে প্রথম মধুখালীসহ ফরিদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছিল। পরে গত সোমবার (২২ এপ্রিল) বিজিবি প্রত্যাহার করা হয়। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকার বারোয়ারী মন্দিরে অগ্মিকাণ্ডের ঘটনায় পাশের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের নির্মাণ শ্রমিকদের সন্দেহের বশে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। তাদের মধ্যে সহোদর দুই ভাই ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন সংস্থা।

এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মধুখালী ঈদগাহ ময়দান সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরপর বিক্ষোভ শুরু হলে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার মধুখালী বাজার থেকে বাগাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি, ইট, টায়ার ও গুঁড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল ও ছররা গুলি ছুড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়।  

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন