Logo
Logo
×

সারাদেশ

বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৭:২৭ পিএম

বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি

নতুন করে আগামী বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ সোমবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে। 

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর,ময়মনসিংহসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
আগামীকাল সারাদেশে চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। জলীয় বাষ্পেরে তারতম্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা সবজ্রসহ বৃষ্টি সিলেট বিভাগের দু-এক জায়গায় হতে পারে। সেই সাথে কোথাও কোথাও  বিক্ষিপ্তভাবে হতে পারে শিলা বৃষ্টি । এছাড়া অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী ২৪ এপ্রিল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন