বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 'অতি তীব্র' তাপপ্রবাহ বইছে
বাংলাদেশের কিছু অঞ্চলে 'অতি তীব্র' (৪২ ডিগ্রির ওপরে) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর ১২ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে।
আজ রবিবার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ‘পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাজুড়ে এবং ঢাকাসহ খুলনা বিভাগ ও রাজশাহী জেলার কিছু অংশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।’
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, রবিবার বেলা ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকে শুরু হওয়া তাপপ্রবাহের পরিস্থিতি পাঁচ দিন অপরিবর্তিত থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে অত্যন্ত তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয় এবং ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে তীব্র তাপদাহে চুয়াডাঙ্গা ও পাবনা জেলায় শনিবার হিট স্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে। আর শনিবার ও আজ রবিবার দিনাজপুরের ফুলবাড়ীতে প্রচণ্ড তাপপ্রবাহে হিট স্ট্রোকে দুজন মারা গেছেন। তারা হলেন পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং অপরজন যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাকচালক বিল্লাল হোসেন (৫২)।
৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে অত্যন্ত তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয় এবং ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
গত চুয়াডাঙ্গা জাকির হোসেন নামে একজন সকালে জেলার দামুড়হুদায় মাঠে কৃষিকাজ করার সময় মারা গেছেন। তার বাবা আমির হোসেন জানান, জমিতে সেচ দেওয়ার জন্য জাকির সকাল ৭টার দিকে মাঠে গিয়েছিল জাকির । মাঠে যাওয়ার ঘণ্টাখানেক পর খবর পান তার ছেলে মাঠে স্ট্রোক করেছে। পরে কৃষকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে একই উপজেলার বাসিন্দা দামুড়হুদা ইউনিয়ন পরিষদ পাড়ার আজিম উদ্দীনের স্ত্রী অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি বেলা ৩টার দিকে অত্যধিক গরমে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় মারা গেছেন সুকুমার দাস। শনিবার দুপুরে শহরের রুপকথা রোডে একটি দোকানে বসে চা পানরত অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুকুমার দাস শহরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা।
নিহত মোতাহার হোসেনের ছেলে সানজিদ আহম্মেদ সুইট বলেন, ‘কয়েক দিন ধরে জ্বর ছিল আমার বাবার। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
অপর দিকে ট্রাকমালিক সোহরাব হোসেন বলেন, ‘যশোর থেকে পাথরের ডাস্টের ভাড়া আনতে বড়পুকুরিয়া এলাকায় যান ট্রাকচালক বিল্লাল হোসেন। গতকাল রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। শুনেছি স্ট্রোক করে ড্রাইভার বিল্লালের মৃত্যু হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলীরও মৃত্যু একই কারণে হয়েছে।’
এদিকে আজ রবিবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে বলা হয়েছে পূর্বাভাসে।
এতে আরও বলা হয়, বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগের কিছু অংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলার কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দেশের অন্যান্য এলাকায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর আর্দ্রতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
