Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহে ‍হিট অ্যালার্ট জারি

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১১:০৮ পিএম

চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহে ‍হিট অ্যালার্ট জারি

চুয়াডাঙ্গায় টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ছয়টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। এমন পরিপ্রেক্ষিতে হিট অ্যালার্ট জারি করেছে চুয়াডাঙ্গার জেলা প্রশাসন। এদিকে টানা দাবদাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলাটির মানুষ। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা।

তীব্র দাবদাহে হিট অ্যালার্ট জারি করে জেলা প্রশাসনের পক্ষ থেকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। জেলায় দিনের বেশির ভাগ সময় তীব্র গরম অনুভূত হচ্ছে। এতে কম আয়ের শ্রমজীবী মানুষরা পড়েছেন চরম বিপাকে। নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, ইজিবাইকচালক ও ভ্যান-রিকশাচালকদের গরমে নাভিশ্বাস উঠেছে। হতাশ হতে দেখা গেছে তাদের। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না অনেকে।

আবহাওয়া অফিসের চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘তীব্র দাবদাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন