Logo
Logo
×

সারাদেশ

সৈকতে বারুণী স্নান করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

Icon

ইউএনবি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৫১ এএম

সৈকতে বারুণী স্নান করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

কক্সবাজার সৈকতের কবিতা চত্বরে বন্ধুদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নান করতে নেমে জয় শর্মা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জয় শর্মা কক্সবাজার শহরের বৈদ্যঘোনার বিমল শর্মার ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার সৈকতের কবিতা চত্বরে বন্ধুদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নান করতে নেমে জয় শার্মা নিখোঁজ হয়। পরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, নিহত পুণ্যার্থী স্নানের এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায়। পরে সেখানে থাকা লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন