ঈদে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
ইউএনবি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১০:০২ পিএম
নাটোরের নলডাঙ্গা উপজেলার অটো্ভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় জিয়াউর রহমান নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক জামিল। মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সোনাপাতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ঈদের ছুটি কাটাতে অটোভ্যান করে জিয়াউর রহমান তার গ্রামের বাড়ি হলুদঘরে যাচ্ছিলেন। সোনাপাতিল এলাকায় একটি মাইক্রোবাস অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খরব দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, চালক নুর মোহম্মদসহ মাইক্রোবাসটি আটক করে পুলিশ। চালকের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাতৈল গ্রামে। এছাড়া আহত ভ্যানচালকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
