Logo
Logo
×

সারাদেশ

মাগুরায় ২ কিশোরের মোটরসাইকেল প্রতিযোগিতায় প্রাণ গেল একজনের

Icon

ইউএনবি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পিএম

মাগুরায় ২ কিশোরের মোটরসাইকেল প্রতিযোগিতায় প্রাণ গেল একজনের

মাগুরা শালিখা উপজেলার জুনারী এলাকায় ২ কিশোর মোটরসাইকেল নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা চালানোর সময় সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে জুনারি মাদরাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, নিহত নাইম হোসেন (১৫) শালিখা উপজেলার জুনারি গ্রামের সোহেল মোল্যার ছেলে। সংঘর্ষে আহত অপর কিশোর রিঙ্কুকে (১৬) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাইমের চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাহেদ আলী লিটন বলেন, শুক্রবার দুপুরে নাইম তার বন্ধু রিঙ্কুর সঙ্গে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালানোর সময় জুনারি মাদরাসার সামনে দুর্ঘটনার কবলে পড়ে। একজন আরেকজনকে অতিক্রম করতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। তাদেরকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হলেও অবস্থার অবনতি ঘটায় নাইমকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি নাসির উদ্দীন বলেন, সড়কে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন