Logo
Logo
×

সারাদেশ

পাবনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

ইউএনবি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১০:৪১ পিএম

পাবনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শারভিন সুলতানা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শারভিন সুলতানা পাবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী এবং মেহেরপুরের সালদা থানার এলাকার আজিজুল ইসলামের মেয়ে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে এখানে এসেছি। ওড়না কেটে লাশ নামানো হয়েছে। এখনো বিস্তারিত কিছু পায়নি। পরে বিস্তারিত বলা যাবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ গেছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন