Logo
Logo
×

সারাদেশ

রাজধানীর মহাখালীতে কড়াইল বস্তিতে আগুন

Icon

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৯:৫৫ পিএম

রাজধানীর মহাখালীতে কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীতে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল পৌনে ৪টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়।

কড়াইল বস্তির পাশে টিঅ্যান্ডটি বয়েজ স্কুল রোডের ওই বস্তিতে লাগা আগুনের শিখা বেশ দূর থেকেও দেখা যাচ্ছিল।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়েছেন। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আরও কয়েকটি ইউনিট সেখানে যাচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন