Logo
Logo
×

সারাদেশ

ঢাকায় ১০ ভারতীয় গ্রেপ্তার

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ১১:৪৪ পিএম

ঢাকায় ১০ ভারতীয় গ্রেপ্তার

রাজধানীর একটি বাসা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক ও কসমেটিক্সসহ ১০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মেরুল বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তার ভারতীয় নাগরিকরা রেলপথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে ভারতীয় পণ্য নিয়ে আসতো। এদের মধ্যে পাঁচজন ভারতীয় পাসপোর্ট দেখাতে পারলেও বাকিদের পাসপোর্ট নেই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় এসব পণ্য দেশে বিক্রি হতো। বাংলাদেশ থেকে চুরি হওয়া দামি ফোনগুলো কোথায় যায়, মূলত সেগুলোর তদন্ত করতে গিয়েই এই চক্রের খোঁজ পায় তারা।

এই আসামিরা চোরাই ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে ভারতে পাঠিয়ে দিতো বলেও জানান ডিএমপির ডিবি প্রধান। যে বাসায় তাদের গোডাউন, সেটির মালিক অনলাইনে এসব পণ্য বিক্রি করতেন বলেও জানিয়েছেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন