বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর এবার ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়লো। মার্চ মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮২ টাকা। গত ফেব্রুয়ারিতে এর দাম ছিল ১ হাজার ৪৭৪ টাকা।
রবিবার (৩ মার্চ) দুপুর তিনটায় নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। ফেব্রুয়ারিতে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম লিটারপ্রতি নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৬ পয়সা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে কমিশন।
