Logo
Logo
×

সারাদেশ

বেইলি রোড ট্রাজেডি: এখনো নিখোঁজ অনেকে: লাশের সংখ্যায় গড়মিল

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৯:৩০ পিএম

বেইলি রোড ট্রাজেডি: এখনো নিখোঁজ অনেকে: লাশের সংখ্যায় গড়মিল

রাত তখন নয়টা ৫০ মিনিট। চারতলায় খানাজ রেস্টেুরেন্টে প্ল্যাটার বার্গার আর কোল্ড কফির অর্ডার করলাম। টেবিলে বসলাম ছবি তুললাম। এর ৩০ সেকেন্ডের মধ্যেই রেস্টুরেন্টের পেছনের দিকে ধোঁয়া দেখতে পেলাম। ওয়েটারকে জিজ্ঞাসা করলাম, নিচেতো কোনো কাবাবের রেস্টেুরেন্ট নেই। ধোঁয়া কেন? ওয়েটার কোনো পাত্তা দিলনা। বললো বসেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই চিল্লাচিল্লি করতে শুরু করলো; নিচে আগুন লেগেছে। দু’জনই আমরা বের হয়ে যাই। সিড়িতে তখন ধোঁয়ায় ভরে গেছে। দুজনই তখন উপরের দিকে উঠতে গেলাম, ৬ তলা বা ৭ তলা পর্যন্ত উঠতে পারলাম। তখনই বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। মোবইল ফোনের আলো জ¦ালালাম। তখনও দু’জন এক সাথেই ছিলাম। উপর থেকে কিছু মানুষ হুড়াহুড়ি করে নিচে নামছিলো। তখনই আলাদা হয়ে গেলাম। আর ওনাকে পেলাম না। আগুনের ধোঁয়া, গ্যাস নিঃশ্বাসের সাথে ভেতরে যাচ্ছিল।

আমি নিচে নামতে থাকি। ৩ তলায় ইলিয়নের একটি শো-রুমে ঢুকি। সামনের দিকে আগুন ধওে গেছে দেখে ২য় তলায় কাচ্চি ভাই রেস্টেুরেন্টে ঢুকি। দেখলাম ভেতরে জ¦লছে। নারী, শিশুসহ বহু লোক কান্নাকাটি করছে। ভিতরের দিকের অর্ধেকের বেশি মানুষ তখন জ¦লছিল। অনেকেই পুড়েগেছে। মেঝেতে জ¦লন্ত শরীর নিয়ে দোঁড়াচ্ছে। আমি যে গেইট দিয়ে ঢুকেছিলাম, সেখানে সবই জ¦লছে। দ্রুত ওদের কিচেনের পেছনে চলে যাই। কিচেনের জানালার থাই খোলা ছিলো। জানালা দিয়ে বের হয়েছি। লাফ দিতে সাহস পাচ্ছিলাম না। প্রাণ বাঁচাতে আল্লাহ্র নাম নিয়ে লাফ দিলাম। নিচে পড়ে হামাগুড়ি দিয়ে রাস্তায় আসি। ভেবেছিলাম আমার কোমড় ভেঙ্গে গেছে। দমকল বাহিনীর সদস্যরা তাদের স্টেচারে করে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আমার সাথে থাকা ক্যম্পাসের বড় ভাই মিনহাজের আর কোনো খবর পেলাম না। মেডিকেলে এসে আমি তার (মিনহাজ) মোবাইল ফোনে কল দিচ্ছিলাম। ফোন বাজতে ছিল, কিন্তু রিসিভ হয়নি। যতক্ষন আগুন জ¦ললো ফোন বাজলো। কিন্তু আগুন নেভার পর ফোন বন্ধ হয়ে যায়।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের কাছে বাংলা আউটলুককে কথাগুলো বলছিলেন আর অঝোরে কাঁদছিলেন রাজধানীর ড্যফোডিল ইউনিভার্সিটি থেকে সদ্য পড়াশুনা শেষ করা সাইফুল ইসলাম আমীন। বৃহস্পতিবার রাতে ক্যম্পাসের বড় ভাই সফটওয়ার ইঞ্জিনিয়ার মিনহাজের সাথে বেইলিরোডের ওই রেস্টেুরেন্টে খেতে গিয়েছিলেন তিনি। 

রাত সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার ওলিউল্লাহ খান ছোট সন্তান মিনহাজ খানের বেইলিরোডের ‘গ্রীন কোজি ভবন’এ আটকে পড়ার খবর পান। সিরাজগঞ্জে বোনের বাড়িতে থাকা ওলিউল্লাহ রাতেই চলে আসেন ঢাকায়। ভোর রাত থেকে বিভিন্ন হাসপাতালে খুঁজছিলেন সন্তানকে। সকাল সাড়ে ১০টার দিকে মিনহাজকে তার বন্ধুরা হাতের ঘড়ি, দাঁত দেখে শনাক্ত করেন। এর বাইরে মিনহাজের আর কিছুই দৃশ্যমান ছিল না। পুড়ে কয়লা হয়ে গেছে পুরো শরীর। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ডিএনএ পরীক্ষার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয় মিনহাজের মরদেহ।  

বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর সবগুলো হাসপাতালে নজরুল ইসলাম খুঁজে ফিরছেন ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্সে অষ্টম সেমিস্টারে অধ্যায়নরত নাজমুল হাসানকে। চার বন্ধু মিলে ওই রাত সাড়ে নয়টার দিকে ওই ভবনের কাচ্চি ভাই নামক একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন নাজমুল। চার জনের মধ্যে একজন বের হতে পেরেছে। বাকি দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে, শনাক্তও হয়েছে। কিন্তু নাজমুলকে এখনো পাওয়া যায়নি। নাজমুলের মামা আনোয়ার হোসেন গাজী জানান, নাজমুলের বাবা কোনো কথা বলতে পারছেন না। কোনো হাসপাতাল বা মর্গে এখনো কোনো হদিস না পেয়ে নির্রাক বসে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে। যদি কোনো খবর আসে, সেই আশায়। আর দু’চোখ বেঁয়ে অঝোরে ঝরছে প্রিয় সন্তানের জন্য নোনা কষ্ট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এমনই হাজারো মানুষের স্বজন হারানোর কান্নার রোল। কেউ বুঝে পেয়েছেন আহত স্বজনদের। কেউবা নিথর দেহ। আবার কেউবা প্রিয়জনের পুড়ে যাওয়া বিভৎস মরদেহ শনাক্ত করতে পারছেন না। বিশেষ চিহ্ন বা হাতের ঘড়ি, আংটি, চুড়ি দেখে চিনতে হচ্ছে। 

ঢাকা মেডিকেলের মর্গের সামনেই সিআইডি একটি দল ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেছেন। আঙ্গুলের ছাপ এবং ডিএনএ নমূনা সংরক্ষন করছেন তারা। আর যাদের শরীর পুরোপুরি ভস্মিভূত হয়েগেছে, তাদের শরীরের সরসরি নমূনা রাখছেন। তারা আশা করছেন উদ্ধার হওয়া সবগুলো মরদেহেরই পরিচয় শনাক্ত করতে সক্ষম হবেন তারা। 

ক্যম্পাসের বন্ধু মিনহাজ খানের আটকে পড়ার খবর পেয়ে ছুটে যান সৌমিক আহম্মেদ অরণ্য। নিজে বাংলাদেশ স্কাউটস’র এডাল্ট লিডার পরিচয় দিয়ে রাত ১১টা থেকে কাজ করেন দমকল বাহিনী ও উদ্ধার কাজে নিয়োজিত বাহিনীগুলোর সাথে। রাত আড়ইটা পর্যন্ত হাসপাতাল ও ঘটনাস্থলে কাজ করেন অরণ্য।

বাংলা আউটলুককে তিনি জানান, আগুন নিয়ন্ত্রনে আসার পর থেকে আমরা উদ্ধার কাজ শুরু করি। ভবনের ভেতর থেকে অন্তত শতাধিক আহত মানুষ উদ্ধার করি। সঠিক সংখ্যা বলা মুশকিল। আর মরদেহ যেগুলো উদ্ধার হয়েছে এদের অনেকেই আটকে পড়ে ধোঁয়ায় শ^াস বন্ধ হয়ে মারা গেছেন। আর কয়েকটি মরদেহ সম্পূর্ণ ভস্মিভূত হওয়ায় সেগুলো নারী পুরুষও শনাক্ত করতে পারছিলাম না। 

তিনি জানান, রাত ৩টার দিকে বন্ধু মিনহাজের খোঁজে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাই। সেখানে গিয়ে পুরানো ভবনের মর্গে ২৭টি মরদেহ দেখতে পান। কিন্তু এর মধ্যে বন্ধুকে না পেয়ে ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ২১ জনের মরদেহ দেখতে পান। সবগুলো মরদেহ কাপড় উল্টে পরীক্ষা করেন। কিন্তু এখানেও পাননি। শেষে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ছুটে যান। সেখানে গিয়ে নিচে রাখা ১১টি মরদেহ দেখতে পান। এর মধ্যেও পেলাম না।

উদ্ধার কাজ করতে গিয়ে ভবনের ভেতরের সিড়িতে প্রচুর পরিমানে গ্যাসের বড় বড় সিলিন্ডার দেখেছি বলেও সৌমিক জানান। 
এদিকে, রাত থেকেই ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের সামনে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বসানো হয়েছে তথ্য কেন্দ্র। ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, আহত যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সবাইকে ১০ হাজার করে নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। আর শনাক্ত হওয়া মৃতদের দাফন কাফনের জন্য ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হচ্ছে। তিনি জানান, সর্বশেষ তথ্য কেন্দ্রে প্রাপ্ত হিসাবে এ ঘটনায় ৪৬ জন মারা গেছে। এর মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছি। আর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৩৮ জন। 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন