অবশেষে উদ্ধার হলো ফেরি রজনীগন্ধা
অবশেষে উদ্ধার হলো ফেরি রজনীগন্ধা
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ এএম
অবশেষে উদ্ধার হলো ফেরি রজনীগন্ধা
পদ্মায় ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা আট দিনের অভিযানে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ফেরিটিকে উদ্ধার করে প্রত্যয়। বর্তমানে ফেরিটিকে রাখা হয়েছে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাট থেকে এক কিলোমিটার ভাটিতে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন।
গত বুধবার সকালে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে এসে ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় রজনীগন্ধা নামের ওই ফেরিটি। দুর্ঘটনার পর গত শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে এসে ফেরি উদ্ধারের কাজে নামে প্রত্যয়। টানা ৫ দিনের চেষ্টায় আজ রাতে ফেরিটিকে উদ্ধার করা হয়। এদিকে দুর্ঘটনার পর থেকে ৮ দিনের অভিযানে ৯টি ট্রাক উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় নিখোঁজ ফেরির সহকারী মাস্টার হুমায়ূন কবির নিহত হন। ফেরি ডুবির ৬ দিন পর দুর্ঘটনাস্থল থেকে ১৩ কিলোমিটার ভাটি থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
