Logo
Logo
×

সারাদেশ

জেলের জালে ধরা পড়ল সাগরের সবচেয়ে দ্রুতগতির মাছ

জেলের জালে ধরা পড়ল সাগরের সবচেয়ে দ্রুতগতির মাছ

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৫৭ এএম

জেলের জালে ধরা পড়ল সাগরের সবচেয়ে দ্রুতগতির মাছ

জেলের জালে ধরা পড়ল সাগরের সবচেয়ে দ্রুতগতির মাছ

পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে সাগরের সবচেয়ে দ্রুতগতির মাছ ‘সেইল ফিশ’। ফারুক মাঝি নামে এক জেলের জালে চারটি মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে পাখি নামে পরিচিত মাছটি।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর আগে, রোববার দুপুরে গভীর বঙ্গোপসাগরে মাছগুলো ধরা পড়ে।

জানা গেছে, মাছটির নাম সেইল ফিশ। সেইল ফিশ মূলত ইংরেজি নাম। তবে মাছটির পিঠে বিশাল আকারের পাখনা থাকায় এটিকে স্থানীয়ভাবে পাখি মাছ বলা হয়। এই মাছটি মহাসাগরের দ্রুতগতির প্রাণীর মধ্যে অন্যতম। মাছটি ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। তাই সচারাচর জেলেদের জালে ধরা পড়ে না। এ মাছটি শিকারের কাছে এসে রং পরিবর্তন করতে পারে।

জেলে ফারুক মাঝি বলেন, রোববার দুপুরে চারটি পাখি মাছ আমার জালে উঠে। মাছ চারটির ওজন ১৪০ কেজি। অনেক ওজনের কারণে মাছগুলো জাল থেকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। আজকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসে ২৫ হাজার টাকায় মাছ চারটি বিক্রি করেছি।
 
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাধারণত সচারাচর এ মাছ ধরা পড়ে না। মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ায় দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন