Logo
Logo
×

সারাদেশ

ধারের টাকা ফেরত পেতে হালখাতার আয়োজন করলেন শিক্ষক!

ধারের টাকা ফেরত পেতে হালখাতার আয়োজন করলেন শিক্ষক!

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:৫৫ এএম

ধারের টাকা ফেরত পেতে হালখাতার আয়োজন করলেন শিক্ষক!

ধারের টাকা ফেরত পেতে হালখাতার আয়োজন করলেন শিক্ষক!

গ্রামাঞ্চলের ব্যবসায়ীদের বাকি টাকা তুলতে হালখাতার আয়োজন করতে দেখা যায়। তবে বন্ধু, আত্মীয়-স্বজনদে ধার দেওয়া টাকা তুলতে হালখাতার আয়োজন হয়েছে এমন নজির নেই। তবে সেই কাজটি করেছেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় এম.এ.এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার কুড়িগ্রাম-সোনাহাট সড়কের অন্ধারীরঝাড় বাজারে ছামিয়ানা টাঙ্গিয়ে টেবিল চেয়ার নিয়ে বসে আছেন টাকা ধার দেওয়া মহাজন শিক্ষক আব্দুল আউয়াল সরকার। টাকা ধার নেয়া ব্যক্তিরা এসে শিক্ষকের টাকা পরিশোধ করছেন। তাদের নাম খাতায় তালিকাও করছেন। পরে তাদের হাতে তুলে দিচ্ছেন বিরিয়ানীর প্যাকেটও।

জানা গেছে, পরোপকারী আব্দুল আউয়াল বিভিন্ন সময় নিজের বন্ধু-বান্ধব ও পরিচিতজনকে এই টাকা ধার দেন। তবে দীর্ঘ এ সময়ে কেউ তার ধারের টাকা ফেরত দেয়নি। অবশেষে নিজের পাওনা টাকা ফিরে পেতে এমন অভিনব হালখাতার আয়োজন করেন তিনি

হালখাতার মাধ্যমে পরোপকারী আব্দুল আউয়াল সরকারের কাছে ধারের টাকা ফেরত দিতে পেরে খুশি বন্ধু-বান্ধব ও পরিচিতজনেরা। তারা বলেন, বর্তমান সময়ে ধার নিয়ে কেউ আর টাকা ফেরত দিতে চান না। তার এই ধারের হালখাতার মাধ্যমে বিপদে-আপদে ধার নেয়ার প্রচলনটি টিকে থাকবে বলে মনে করছেন তারা।

শিক্ষক আব্দুল আউয়াল সরকার বলেন, দীর্ঘ দিনের ধার দেওয়া টাকা আমার বন্ধু-বান্ধবের কাছে লজ্জায় চাইতে পারিনি। তাই এক বন্ধুর দোকানে হালখাতা খেতে গিয়ে এই চিন্তা মাথায় আসে। একজনের বিপদ-আপদে অন্যজন পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। এই চিন্তা থেকেই আমি সবাইকে টাকা ধার দিতাম। আমার কাছে টাকা থাকার পর কেউ চাইলে আমি না করতে পারি না।

তিনি আরো বলেন, মানুষকে টাকা ধার দেওয়ার কারণে মা আমাকে অনেক গালাগালি করতেন। আমিও অনেক বার প্রতিজ্ঞা করেছি আর কাউকে টাকা ধার দেব না। কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারি না।

সেই শিক্ষক বলেন, এভাবে টাকা ধার দিতে দিতে একসময় সাড়ে তিন লাখ টাকা বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে পড়ে যায়। হালখাতা করে ধারের অর্ধেক টাকা তুলতে পেরেছি। আশা করছি, বাকি টাকাটাও ফিরে পাব। অনেকে ঢাকায় আছে তাই তারা হালখাতায় আসতে পারেনি। তারা আমাকে ফোন করে টাকা দেওয়ার কথা বলেছে।

উল্লেখ্য, গত ৩ বছর ধরে ৩৯ জনকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ধার দেন শিক্ষক আব্দুল আউয়াল সরকার। দুই সপ্তাহ আগে ধারের টাকা আদায়ে হালখাতার জন্য চিঠি দেন তাদেরকে। এর মধ্যে প্রায় ২০ জন হালখাতার মাধ্যমে দেড় লাখ টাকা পরিশোধ করেন। শিক্ষক আব্দুল আউয়াল সরকার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের হাইকুমারীপাতি গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন