Logo
Logo
×

সারাদেশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল ২৪ ডিসেম্বর (ইউএনবি)- বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইঞ্জিন চালিত ট্রলির (থ্রী হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

রবিবার ভোর সাড়ে ৬টায় এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং বাসে থাকা যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস সাকুরা পরিবহন উজিরপুর উপজেলার আটিপাড়ায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দু'জন ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন- সোহরাব (৩৮) ও রুবেল (৪০)। তারা দু'জনই উজিরপুর উপজেলার বাসিন্দা।

ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের উপর আছড়ে পড়লে বাসে থাকা হেলপারসহ ৮/১০ জন যাত্রী আহত হয়।

এদের মধ্যে হেলপারকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজিরপুর থানা পুলিশের সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) ফিরোজ আলম জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়না তদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বাসের চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন