Logo
Logo
×

সারাদেশ

সাজেকের সড়কে পর্যটকবাহী গাড়িতে গুলি-ভাঙচুর

সাজেকের সড়কে পর্যটকবাহী গাড়িতে গুলি-ভাঙচুর

Icon

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ পিএম

সাজেকের সড়কে পর্যটকবাহী গাড়িতে গুলি-ভাঙচুর

সাজেকের সড়কে পর্যটকবাহী গাড়িতে গুলি-ভাঙচুর

খাগড়াছড়ি, ১৮ ডিসেম্বর (ইউএনবি)-খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

তবে একই স্থানে সে সময় পর্যটকবাহী একটি মাহেন্দ্র, একটি পিকআপ ও একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হক জানান, অজ্ঞাতনামা দুর্বত্তরা পর্যটকবাহী গাড়ি লক্ষ করে এক রাউন্ড গুলি ছুড়ে। এতে কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়। পরে সেগুলো আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

এদিকে অবরোধের কারণে আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি।

শহরের ভেতরে স্বল্প সংখ্যক ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করলেও শহরতলীতে সড়ক অবরোধ চলছে কড়াকড়িভাবে।

অবরোধের সমর্থনে ভোরে জেলা সদরের ফায়ার সার্ভিস, স্বনির্ভর এলাকাসহ বিভিন্ন স্থানে ইউপিডিএফ সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।

পিকেটাররা জেলার মানিকছড়ি ও দীঘিনালাসহ কয়েকটি এলাকায় গাড়ি ভাঙচুর করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন