Logo
Logo
×

সারাদেশ

বরিশালের বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Icon

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৩ এএম

বরিশালের বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইউপি সদস্য ও সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার ইছাপুরা গ্রামে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

ওই ইউপি সদস্য হলেন—মো. জহিরুল ইসলাম ওরফে হাতকাটা মামুন। তিনি উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামের মালেক হাওলাদারের ছেলে। মামুন ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ফরিদপুর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম সিকদার বলেন, ‘৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ওয়ার্ডের দফাদার আমাকে বিষয়টি জানিয়েছে। আমি পুলিশকে অবহিত করেছি।’ 

দফাদার আব্দুর রহিম বলেন, ‘ইছাপুরা গ্রামের ছোট বটতলা থেকে বাড়িতে যাচ্ছিলেন ইউপি সদস্য মামুন। এ সময় পাঁচ থেকে সাতজনের একটি দল তার ওপর হামলা করে। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।’ হামলকারীরা গুলি করলেও তা মামুনের গায়ে লাগেনি বলে জানান রহিম।

তিনি আরও জানান, এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব রয়েছে। প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে জানালেও তার নাম বলেননি রহিম। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, দুষ্কৃতকারীরা ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে। বাকেরগঞ্জ উপজেলা থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত এলাকা। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। 

ওসি আরও জানান, দুটি হত্যাসহ বেশ কিছু মামলার আসামি ছিলেন ইউপি সদস্য মামুন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান বলেন, ’২০১৬ সালের ১২ জুন দিনের বেলায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনকে হত্যায় জড়িত থাকার অভিযোগে মামুনকে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় যুবলীগ থেকে বহিষ্কার করা হয়ছিল।’ 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন